১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ির সীমান্তে আরও ৯ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 10:48 AM

Updated : 26 Aug 2026, 01:16 PM

খাগড়াছড়িতে আবারো ‘পুশইনের’ ঘটনা ঘটেছে। জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 

তিনি বলেন, গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। 

“পুশইন হওয়ারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।”

চলতি বছরের ৭ মে প্রথমবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত। তারপর থেকে  এখন  পর্যন্ত এসব সীমান্ত দিয়ে ১৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।