২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৫ লাখ টাকার টোল আদায়

গত ২৪ ঘণ্টায় ৫১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 12:20 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় স্বাভাবিকের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৩ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে।

“এসব যানবাহন থেকে থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।”

আরও পড়ুন:

বঙ্গবন্ধু সেতু‌তে একদিনে রেকর্ড পৌনে ৪ কো‌টি টাকা টোল আদা‌য়

তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। সেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা।

আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৭ হাজার ৬৫৫টি যানবাহন থেকে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকার টোল আদায় হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী জানান।

আহসানুল কবীর পাভেল বলেন, “ঈদযাত্রায় যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।

“এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।”

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮ টি যানবাহন পারাপার হয়।

এতে রেকর্ড ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার টোল আদায় হয়; যা ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ।