১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাজেক থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু

রাজিব শেখ মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে গিয়েছিলেন।

সাজেক থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু
রাজীব শেখকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি থেকে ফেরার পথে খাগড়াছড়ি দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান। 

নিহত রাজিব শেখের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে গিয়েছিলেন।

ওসি তানভীর হাসান জানান, রাজীব শেখসহ চার পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে মাইনী বেইলি ব্রিজের ওপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ।

তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান ওসি।