২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আগুনে পুড়ল ৪ দোকান ও আইনজীবীর কার্যালয়

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

নেত্রকোণা সদরে আগুনে চারটি দোকান ও এক আইনজীবীর কার্যালয় পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভাষ্য ফায়ার সার্ভিসের।

বুধবার বেলা ২টার দিকে শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খানে আলম খান।

তিনি বলেন, দুপুরে হাসপাতাল রোডে আনোয়ার ভ্যারাইটিজ স্টোর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়ায়।

খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ১৫ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি দোকান ঘর ও এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম খান।