২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় কনস্টেবল নিহত, চালক আটক

ট্রলির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কর্মস্থলে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় কনস্টেবল নিহত, চালক আটক
প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 05:51 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

পাবনায় ট্রলির ধাক্কায় বাইক আরোহী পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান।

নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ওসি আব্দুস সালাম বলেন, দুপুরে বাইকে পাবনা থেকে ওই ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। তিনি শ্রীপুরে পৌঁছলে একটি বালু টানার ট্রলি তার বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় যুবক আহসান হাবিব বলেন, “ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।