Published : 12 Jul 2026, 10:31 PM
কিশোরগঞ্জ সদর উপজেলায় নূহার নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন এলাকাবাসী।
রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত পেট্রোল পাম্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তেই সত্য বেরিয়ে আসবে।
সম্প্রতি একজন অভিভাবক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আকন্দের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের অর্থের অপব্যবহার এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব গোপন রাখার অভিযোগ তোলেন।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।