Published : 11 Dec 2024, 09:23 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ওই এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে।
ইন্সপেক্টর হুমায়ুন বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।