২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির পাশে মেঘনায়

মঙ্গলবার বিকালের পর থেকে রিতা মণিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নরসিংদীতে নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির পাশে মেঘনায়

দেড় বছরের এই শিশুর মরদেহ উদ্ধারের পর তাদের বাড়িতে প্রতিবেশীরা ছুটে আসেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2023, 06:04 PM

Updated : 31 May 2023, 06:04 PM

নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ি পাশের মেঘনা নদীতে দেড় বছরের এক শিশুর মরদেহ পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় মেঘনা নদী থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

নিহত রিতা মণির কালিকাপুর দক্ষিণ হাটির আসাদ মিয়ার মেয়ে।

রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম পরিবারের বরাতে জানান, মঙ্গলবার বিকালের পর থেকে রিতা মণিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

“বুধবার সকালে বাড়ির পাশে মেঘনা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।”

রিতার চাচা নাসির উদ্দিন বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। সকালে মেঘনা নদীতে তার লাশ পাওয়া গেছে।”

পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”