২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি

বগুড়ায় ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 12:21 PM

Updated : 22 Jul 2022, 12:51 PM

বগুড়া সদর উপজেলায় বাড়ির পাশের ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান।

মৃত শাহ আলম (২৮) ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

ওসি বলেন, আলমের বাড়ির ৫০০ গজ দূরে একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।