২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নিজ ঘরে বৃদ্ধের রক্তান্ত লাশ

গ্রামে দুটি পক্ষের বিরোধের জেরে এই বৃদ্ধকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 09:14 PM

Updated : 22 Jul 2022, 09:14 PM

নেত্রকোণা আটপাড়ায় বসত ঘর থেকে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, শুক্রবার উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাও গ্রামের বাড়িতে সত্তরোর্ধ্ব এই বৃদ্ধে লাশ পাওয়া যায়।

নিহত পুলিশ মিয়া (৭৫) পালগাও গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, পুলিশ মিয়া ঘরে একাই থাকতেন। শুক্রবার ভোরে দরজা খোলা দেখে স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় চৌকির ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়দের বরাতে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, বৃহস্পতিবার বিকালে পালগাও গ্রামের হেলিম ও মোজাম্মেল গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে পুলিশ মিয়ার ঘরে ঢুকে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মাথা, পিঠ ও গলায় জখমের চিহ্ন রয়েছে; এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।