২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৪

এক কৃষক আগে থেকেই তার ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 10:30 PM

Updated : 09 Oct 2022, 10:30 PM

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রোববার ভোর ৪টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে একটি ধানক্ষেতের পাশে এ ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রামপদ মণ্ডল (১৯) উপজেলার বানিয়াপাড়া গ্রামের সুশীল মণ্ডেলের ছেলে।

আহতরা হলেন- সুনীল মণ্ডল (৫০), নয়ন মণ্ডল (২০), মানিক মণ্ডল (২৬) ও মোয়াজ্জেম হোসেন (২৭)। তাদের সবার বাড়ি উপজেলার কৃষ্ণনগর গ্রামে।

আহত সুনীল জানান, তারা ভোরে বানিয়াপাড়া গ্রামের একটি ঘেরে মাছ ধরতে যাচ্ছিলেন। ওই গ্রামের এক কৃষক আগে থেকেই তার ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। ঘেরে যাওয়ার পথে তারা ওই ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এ সময় ঘটনাস্থলেই রামপদ মণ্ডল মারা যান; তিনিসহ চারজন আহত হন।