২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে রেমিট্যান্স নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সভা

রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণ এবং হুন্ডি প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা।

আ হ জুবেদ

কুয়েত থেকে

Published : 14 Nov 2022, 01:40 PM

Updated : 14 Nov 2022, 01:40 PM

রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণ এবং হুন্ডি প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেছে কুয়েতে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’।

শনিবার দেশটির খাইতানে এক হোটেলে এ আয়োজন করেন তারা।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি মো. জালাল উদ্দিন, মো. হেবজু, সাদেক রিপন, সেলিম হাওলাদার, মহসিন পারভেজ ও আবুবকর সিদ্দিকি পাভেল।