নিউ ইয়র্কে প্রবাসী আইনজীবীদের নতুন সংগঠন
১৫ সদস্যের কার্যকরি কমিটিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ।
‘আমেরিকা-বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউএসএ’ নামে নতুন একটি সংগঠন গঠন করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আইনজীবীরা।
সোমবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সভা থেকে সংগঠনটি তাদের নতুন কমিটি ঘোষণা করে।
কার্যকরি কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী বাবুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। ১৫ সদস্যের কার্যকরি কমিটিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি পারভীন, কোষাধ্যক্ষ ফিরোজা আক্তার ন্যান্সি, সাংগঠনিক সম্পাদক পর্না ইয়াসমীন, প্রচার সম্পাদক নূর ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ পারভীন, সমাজকল্যাণ সম্পাদক ফাহিমা নাজনীন নিশা, দপ্তর সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, আইন সহায়তা ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য এটিএম শাহ আলম ও আবিদুর রহমান।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- দস্তগীর জাহাঙ্গীর, মোহাম্মদ এন মজুমদার, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও জাকির মিয়া।
সভায় বক্তারা বলেন, সনদ নিয়ে বিরোধের জেরেই ‘বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’ ভেঙ্গে নতুন এ সংগঠনের সৃষ্টি। সনদের বিরোধীতা করে সংগঠনের সাধারণ সভা থেকে বের হয়ে পরবর্তীতে সমঝোতার চেষ্টা করেও কোন উত্তর না পেয়ে আমরা অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছি।
