২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে যুক্তরাষ্ট্রে আ. লীগের প্রস্তুতি

জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে যুক্তরাষ্ট্রে আ. লীগের প্রস্তুতি

সভায় বক্তব্য দিচ্ছেন সিদ্দিকুর রহমান

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 12:00 PM

Updated : 07 Sep 2022, 12:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘ সফর ঘিরে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

জাতিসংঘের চলতি ৭৭তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ উপলক্ষে সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে সভা পরিচালনায় সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক এনাম দুলাল মিয়া।

জন এফ. কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো, জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে ‘শান্তি-সমাবেশ’ এবং ‘সর্বজনীন নাগরিক সংবর্ধনা’ দেওয়ার পরিকল্পনার কথা বলা হয় সভা থেকে।

সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হীরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ফাহিম রেজা নূর এবং ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নূরল ইসলাম নজরুল।