২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এ আয়োজন করেন তারা।

বঙ্গবন্ধুর জন্মদিনে নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

বক্তব্য দিচ্ছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাদের মিয়া।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 12:34 PM

Updated : 18 Mar 2024, 12:34 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

‘স্মরণ, পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শিরোনামে রোববার নিউ ইয়র্কের ওজোনপার্কে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এ আয়োজন করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। সঞ্চালনা করেন কমিউনিকেশন্স ডাইরেক্টর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

বিশেষ অতিথি ছিলেন মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ২৭ মুক্তিযোদ্ধার একাত্তরের স্মৃতিচারণের ভিডিওচিত্র অবমুক্তের ঘোষণা দিয়ে লাবলু আনসার জানান, ‘মুক্তিযুদ্ধের গল্প’ শিরোনামে ভিডিওচিত্রটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তার ডাকে। ২৭ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণের ভিডিও এখন ইউটিউব ও ফেইসবুকে দেখা যাচ্ছে।

আব্দুল কাদের মিয়া বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতোমধ্যে তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়।”

সমাবেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ ও হাবিব রহমান।

এছাড়া কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, আবুল মহসিন ও হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।