২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্কে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ্যে এবিপিসির সমাবেশ

‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি) আয়োজন করে বর্ণাঢ্য সমাবেশ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘থ্যাঙ্কসগিভিং ডে’। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি) আয়োজন করে বর্ণাঢ্য সমাবেশ।

এবিপিসি সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান। 

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জ্যেষ্ঠ সহ-সভাপতি আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক অভি আজিম ও প্রচার সম্পাদক আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য নুরুন্নাহার নিশা খান, অনিক রাজ, অজিৎ ভৌমিক, আদিত্য শাহীন ও আলমগীর কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সংগীত পরিবেশন করেন শিল্পী কৃষ্ণাতিথি। শুরুতে হারানো দিনের গান পরিবেশন করেন মো. হারুন, তবলায় ছিলেন সংগীতশিল্পী তপন মোদক।

অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনীতিক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, কবি হুমায়ূন কবির ঢালি, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নাজিমউদ্দিন, ফেরদৌস খান, জসিমউদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহাদৎ হোসেন রাজু ও তরিকুল ইসলাম মিঠু।