ওয়াশিংটন ডি.সিতে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী
৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী করেছেন এক প্রবাসী অধ্যাপক।
আদনান মোর্শেদ নামে ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপকের আয়োজনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় শনিবার মিশিগানে বিশ্ববিদ্যালটির ক্রাউঘ আর্কিটেকচারাল সেন্টার ভবনের মিলার কক্ষে।
বাবা ও ভাইয়ের একাত্তরের দুটি ডায়েরি হাতে আশরাফ আহমেদ, পাশে তার স্ত্রী জান্নাতুল আহমেদ
প্রদর্শনী ঘুরে এসে মুক্তিযোদ্ধা আশরাফ আহমেদ জানান, প্রদর্শনীতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, আদনান মোর্শেদের সংগ্রহের তিরিশটি বই, ১৯৭১ সালে ঢাকার মার্কিন দূতাবাসে উত্তোলিত হলুদ মানচিত্র-খচিত বাংলাদেশের পতাকা, আলোকচিত্রশিল্পীর স্বাক্ষরযুক্ত অ্যাসোসিয়েটেড প্রেসে যুদ্ধকালে প্রকাশিত দুটি মূল ছবি, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর পোস্টার, নিউজউইক ও টাইম ম্যাগাজিনের সাতটি প্রচ্ছদ, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে বীরাঙ্গনাদের বিবরণ, বাংলাদেশ ব্যাংকের চালু করা প্রথম এক টাকার নোট, ডাকটিকেট, সাদিয়া আহমেদের সংগ্রহে পাকিস্তানি বন্দিশালায় থাকা তার প্রয়াত পিতা মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমেদের হাতে লেখা কিছু চিঠি, মুক্তিযুদ্ধে প্রবাসী মহসিন সিদ্দিকের অংশগ্রহণ সংক্রান্ত কয়েকটি ছবি, একাত্তরে আশরাফ আহমেদের বাবা ও ভাইয়ের হাতে লেখা দুটো ডায়েরি, মওদুদ এলাহি সংকলিত বই এবং স্যামুয়েল জ্যাফের লেখা বই ‘এন ইন্টার্নাল ম্যাটার’।
অতিথিদের সঙ্গে অনুষ্ঠানের আয়োজক আদনান মোর্শেদ
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
