২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপন করেছে কানাডার টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 09:39 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

শনিবার কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টরন্টোয় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈমউদ্দিন আহমেদ বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পরবর্তীঅনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা পাঠকরা হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগত অতিথি এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আগত টরন্টোতে বসবাসরত মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গমহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ‘কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন’ তা ব্যক্ত করেন।

সকলে একটি অসম্প্রদায়িক ও বৈষম্যহীন উন্নত ‘সোনার বাংলার’ স্বপ্ন দেখেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

এই ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার আশাপ্রকাশ করেন তিনি।

আলোচনা অনুষ্ঠানের পর উদীচী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী অব কানাডা কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরআয়োজন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!