২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে ঢাবির শতবর্ষ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বসবাসকারী বিশ্ববিদ্যালটির প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 12:11 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

রোববার মেলবোর্নের হপ্পার্স ক্রসিংয়ে এংকর ইভেন্ট সেন্টারে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক’।

'গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ’ শিরোনামে এ পুনর্মিলনীতে '‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ’ নিয়ে স্মৃতিচারণের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কামরুল আলম, প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ খান, প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা কাজী সেলিম, প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম চৌধুরী।

রওনাক জাহান সুবর্ণা, জীনাতুর রেজা খান শাওন ও হাসিনা চৌধুরী মিতার সঞ্চালনায় পরিচালিত হয় সাংস্কৃতিক পর্ব, সম্মাননা প্রদান ও  র‍্যাফেল ড্র।

সমাপনী বক্তব্য দেন আয়োজক সঙ্গঠনের সাধারণ সম্পাদক ইয়াসমিন খন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক'-এর ট্রেজারার মোহাম্মাদ মুজিব শিশির, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য রোমান আহমেদ, রাশেদুর রহমান তানভীর,  রুমানা জাহান, সিমকি চৌধুরী আসাদ তমাল, রাকিব দেওয়ান, নুসরাত ফারাহ খান তৃনা ও দেওয়ান মামুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!