নিউ ইয়র্কে জামালপুর সমিতির নতুন কমিটি
খন্দকার মারুফকে সভাপতি এবং এ এস এম আসাফউদৌলাহ লিটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামালপুর জেলা সমিতি।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে সংগঠনের এক সভা থেকে এ কমিটি গঠন করেন তারা।
এতে সভাপতিত্ব করেন জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামান এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি ফরিদ আলম।
সভাপতি খন্দকার মারুফ ও সাধারণ সম্পাদক আসাফউদৌলাহ লিটন
কমিটি গঠনের এ সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আব্দুস সামাদ আজাদ, সালেহ শফিক গেন্দা, আশরাফুজ্জামান, মোহাম্মদ সুরুজ্জামান, শাহ মো. এমরান খান শাহীন, ডিউক খান, আবু হায়াত মোস্তফা হেলাল, আশাফুদৌলাহ লিটন, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল হাসান, খোকন তালুকদার, দুলাল হোসেন, সালাহউদ্দিন আহমেদ, মো. মাসুম, খোরশেদ আলম ও আজিজুল হক লাবলু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
