০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2021, 12:47 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

দিনটি উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় আলোচনা সভা করেন তারা।

এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি মোয়াজ্জেম হোসেন, দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান ও শ্রম কাউন্সেলর আব্দুল আলিম মিয়া।

উপস্থিত ছিলেন শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম, কাউন্সেলর সাইফুল ইসলাম, দ্বিতীয় সচিব মাজহারুল ইসলাম, জনতা ব্যাংক আমিরাতের কার্যনির্বাহী আমিনুল হাসান, আবুধাবি বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান ও বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা কামাল চৌধুরী।

আলোচনা করেন পরিষদের সহ সভাপতি শওকত আকবর, মঈন ঊদ্দিন, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর কবীর বাপপি, গোলাম কাদের ইফতি, সজল চৌধুরী, মঈনউদ্দিন সিদ্দিকী, প্রিয়াংকা খন্দকার, রফিকুল হক, জাকির হেসেন জসিম, মাহাবুব খন্দকার, আজিম  সিকদার, শেখ রহুল আমিন ও নাছির উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!