০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জুলাই ওয়ারিয়র্সের নতুন কমিটি, উপদেষ্টা পরিষদে আসিফ, সারজিসরা

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি এ দায়িত্ব পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 02:11 AM

Updated : 06 Oct 2026, 02:11 AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

Image

সালমান হোসেন

সোমবার এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি এ দায়িত্ব পালন করবে।

অপরদিকে এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতাকে রেখে সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

Image

হাসিবুল হাসান জিসান

তারা হলেন- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।