সীমান্তে বাংলাদেশি হত্যায় নিউ ইয়র্কে প্রতিবাদ
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ করেছেন প্রবাসীরা।
বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘প্রবাসী নাগরিক সমাজ’ ব্যানারে এ সমাবেশ করেন তারা।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ‘প্রবাসী নাগরিক সমাজের’ প্রধান কাজী আজম, সঞ্চালনা করেন শেখ সিরাজুল ইসলাম।
বক্তব্য দেন ‘বাংলাদেশ সোসাইটির’ সভাপতিপ্রার্থী কাজী নয়ন, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শওকত আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সেক্রেটারি আবু তালেব চৌধুরী চান্দু, আলী ইমাম শিকদার, লুৎফর রহমান লাতু, মাকসুদ এইচ চৌধুরী ও খন্দকার ফরহাদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
