যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস নিয়ে বইয়ের পাঠ উন্মোচন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে’ নামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।
বইটির লেখক প্রবাসী বাংলাদেশি ফেরদৌস খন্দকার, পেশায় তিনি একজন চিকিৎসক।
রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে পাঠ উন্মোচন অনুষ্ঠানটি শুরু হয় ডায়াবেটিসের উপর একটি সেমিনার দিয়ে।
লেখক ফেরদৌস খন্দকার জানান, শিল্পী তাজুল ইমাম বইটির প্রচ্ছদ করেছেন। চাররঙা এ বইটি মুদ্রিত হয়েছে চীন থেকে। ‘ডাক্তারবাড়ি ডটকম’ থেকে প্রকাশিত এটি তার দ্বিতীয় বই।
ফেরদৌস খন্দকারের সঞ্চালনায় সেমিনারে নানা ইস্যুতে কথা বলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ সাবরিনা হক ও পুষ্টিবিদ সৈয়দা নিলুফার নাহিদ।
কথা বলছেন ফেরদৌস খন্দকার
এতে উপস্থিত ছিলেন ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের’ শিল্পী শহিদ হাসান, ফজলুল ইউসুফ, মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভিসা ও পাসপোর্ট উইংয়ের প্রধান মো. শামীম হোসেন, আতাউল ওসমানি এবং কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানে ফেরদৌস খন্দকারের দুই ছেলে আকিব খন্দকার ও নকিব খন্দকার বক্তব্য দেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
