২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে প্রতিমন্ত্রী পলককে অভ্যর্থনা

ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএস আইএস ফোরামে ২০১৯) এ যোগ দিতে আসার পর তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 08:20 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডব্লিউএসআইএস ফোরামে অংশ নিতে ৯ সদস্যের প্রতিনিধি দল জেনেভা পৌঁছালে পলককে এ ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি অরুন বড়ুয়া, হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, আওয়ামী নেতা আলি হোসেন প্রমুখ । এছাড়াও শুভেচ্ছা জানান জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী।

এসময় আরও উপস্হিত ছিলেন জেনেভাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও স্হায়ী প্রতিনিধি এম শামীম আহসান ও মিশনের কর্মকর্তারা ।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

সুইজারল্যান্ডের জেনেভায় ৮ থেকে ১২ এপ্রিল এই ফোরাম অনুষ্ঠিত হবে।

পাঁচদিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!