২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে প্রবাসী চট্টগ্রাম আ.লীগের শোক দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ আবুধাবি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 07:47 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

গত ৩০ অগাস্ট স্থানীয় সময় রাতে আবুধাবির ফুডল্যান্ড হোটেলে দিনটি উপলক্ষে আলোচনা সভা করে সংগঠনটি।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুল মোতালেব।

প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতানুল আলম ও উপদেষ্টা আশীষ বড়ুয়া। 

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এস এম ইদ্রিস, সহ সভাপতি আজিম ফজলুল কাদের, সহ সভাপতি বেলায়েত হোসেন হিরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ দুবাই এর সাধারণ সম্পাদক  আবদুল হামিদ, সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি মহিউদ্দিন, জাহাঙ্গীর সেলিম, জামাল উদ্দীন ও সহ সভাপতি ইউনুস চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ সম্পাদক ওসমান গনি আকাশ, সহ সম্পাদক মামুন নুর, সহ সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস, আহমদ নুর প্রচার ও প্রকাশনা সম্পাদক, মহিউদ্দিন খোকন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ খোকন শাহ, সোলায়মান, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ খোরশেদ, লিটন দাশ ও শিপক বড়ুয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!