২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 07:02 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

দিনটি উপলক্ষে স্থানীয় সময় সোমবার সকালে দূতাবাস প্রাঙ্গনে দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটি নেতা-কর্মীদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় দূতাবাস, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি, বাংলাদেশ সমিতি, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেছাসেবক লীগ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটিসহ অন্যান্য সংগঠন।

দূতাবাসের শ্রম সচিব এ কে এম মোকছেদ আলীর পরিচালনায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী, রাজনৈতিক কাউন্সেলর শহীদুজ্জামান ফারুকী, শ্রম কাউন্সেলর আরমান উল্লাহ চৌধুরী ও প্রথম পাসপোর্ট সচিব মোহাম্মদ রিয়াজুল হক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি  ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, নাসির তালুকদার ও আশিষ বড়ুয়া।

একই দিন সন্ধ্যায় আবুধাবি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দূতাবাসের উদ্যোগে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমাদ সারি আল মাজরুই।

বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী আবদুর রহমান আল হাশেমি।

এতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, “জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রেখেছে। আমাদের এ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত।”

দিনটি উপলক্ষে বাংলাদেশের উন্নয়নের উপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। মধ্যপ্রাচ্যের পত্রিকা ‘খালিজ টাইমস’ প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!