২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2018, 10:44 AM

Updated : 19 Aug 2022, 01:47 PM

নিহত মো.গিয়াস উদ্দিন (৩০) কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়ার মো.কালুর ছেলে।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে আবাহা হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি নাজিম উদ্দিন জানায়, সৌদির আবাহা হামিচ আল বোরিদ সড়কে দ্রুতগামী একটি গাড়ি গিয়াস উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!