কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ৭ মার্চ পালন
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদ উদ্দিনের কোরান পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম আবুল কালাম ও পরিচালনা করেন আনিসুজ্জামান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগীরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান আনিসুজ্জামান।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম আবুল কালাম বলেন, “দীর্ঘ ৪৬ বছর পরে হলেও জাতিসংঘের মতো বিশ্বসংস্থার এ সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সৃষ্টির প্রণোদনাময়ী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বব্যাপী মানবজাতির মূল্যবান ও ঐতিহ্যপূর্ণ সম্পদ হিসেবে স্বীকৃত ও গৃহীত হয়েছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
