কানাডার ১৫০তম জন্মদিনে বাংলা সিনেমা
কানাডার ১৫০তম জন্মদিন উপলক্ষে ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দুটি বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টরন্টোর উডসাইড মল সিনেমা হলে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে সাইফুল ওয়াদুদ হেলালের ডকুমেন্টারি ফিল্ম ‘ঝলমলিয়া’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্র দুটি দেখানো হয়।
এর আগে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুলের সভাপতিত্বে বাঙালি অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপি আর্থার পটস মোমবাতি জ্বালিয়ে তিনদিনের এ উৎসবের উদ্বোধন করেন।
উৎসবের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন, ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, সৈয়দ গফ্ফার, আহমেদ হোসেন, রেজা অনিরুদ্ধ ও সোলামায়ন তালুত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
