২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবাসী ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মিশিগান টি-টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট লীগে প্রবাসী ভারতীয়দের হারিয়ে শুভ সূচনা করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 03:29 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

রোববার মিশিগানের ট্রয় শহরের বোলেন পার্ক মাঠে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে প্রবাসী ভারতীয়দের ‘ডিয়ারবর্ন চ্যালেঞ্জার’কে ১০ রানে হারায় প্রবাসী বাংলাদেশিদের দল ‘ক্রিকেট ফর হিরোস’।

অনুপম, সালাউদ্দিন, ফাহিম ও জাফরির ব্যাটিং-এ ভর করে ৫৮ রান করতে সক্ষম হয় হিরোস। এ রান তারা করতেই হিমসিম খেতে হয় ভারতীয়দের দল ডিয়ারবর্ণ চ্যালেঞ্জারের। ফাহিম ও কৌশিকের বোলিং গতির কাছে হার মানে তারা। অনিজিত ও জাফরি তিনটি করে উইকেট পান। কৌশিক ও স্পিনার অনুপম পান একটি করে উইকেট। মোট বিশটি দলের অংশগ্রহণে এ ক্রিকেট লীগে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের ‘ক্রিকেট ফর হিরোস’ ও ‘মিশিগান এলেভেন ব্রাদার’ নামে দুটি দল রয়েছে। গ্রুপ ‘এ’তে ‘ক্রিকেট ফর হিরোস’ এর সাথে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের নয়টি দল। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশি দল ‘মিশিগান এলেভেন ব্রাদার’। ‘ক্রিকেট ফর হিরোস’ দলের খেলোয়াড়রা হলেন- সাইফ সিদ্দিকী, কৌশিক আহমেদ, মীর রসি, অনিজিত রায়, জাফরি আল কাদরী, ফরিদ চৌধুরী, ফিরোজ আলম, সাইদ ফয়সাল, ফয়সাল ইসলাম, সালাউদ্দিন আজিজ, মারুফ কুতুব, রুবাইয়াত, অনুপম মণ্ডল, কামরুজ্জামান ফাহিম, আমিন সরফুজ্জামান পুলক, চন্দ্র নাথ, ফজলে আহাদ, গোলাম মোস্তফা, ইকবাল চৌধুরী, শফিক বারি ও ফাহাদ মুহিব। দলের ম্যানেজার রোমেল মোরশেদ ও ডিরেক্টর কাউসার খান। মিশিগান অঙ্গরাজ্যের পাঁচ শহরের পাঁচটি মাঠে দিবা-রাত্রির এ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশি দুটি দলই ভালো খেলার প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সমর্থনে প্রচুর প্রবাসি বাংলাদেশি দর্শক মাঠে যাচ্ছেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!