২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বর্ষবরণ

কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি কূটনৈতিকদের নিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 07:53 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

কুয়ালালামপুরে স্বাধীনতা দিবস পালিত
মালয়েশিয়ায় অমর একুশে পালিত
মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের ক্রিকেট
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস
অবৈধ প্রবাস জীবনের দুই ‘গল্প’

এবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন একটু বড় পরিসরে আয়োজন করে পহেলা বৈশাখ উদযাপনের। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ টায় শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার এই আয়োজন।

বিদেশী কুটনৈতিক,মুক্তিযোদ্ধা এবং মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিরা শহরের একটি   হোটেলে জড়ো হন। প্রবাসী শিশুরা বিদেশী কুটনৈতিকদের স্বাগত জানায় বাহারি রঙের ফুল ও ফুলের পাপড়ি ছিটিয়ে।

 

হাই কমিশনার শহীদুল ইসলাম আমন্ত্রিত অতিথি এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। নতুন এই বছরে প্রবাসে আমরা যেন মিলে মিশে কাজ করতে পারি।’

কুলালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার (রাজনৈতিক) রইস হাসান সারোয়ার ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিনের উপস্থাপনায় হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই পর্বে এসো হে বৈশাখ,আজি ভাল করিয়া বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে,লোকে বলে বলেরে ঘর বাড়ি বালা না আমার,টাকঢুম টাকঢুম বাজাই বাংলাদেশের ঢোল- এই গানগুলো পরিবেশন করা হয়। আরও ছিল শিশুদের নাচ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন ছিল পিঠা,পায়েস এবং সন্দেশের। এই আয়োজনে অংশ নিয়েছেন  শ্রীলংকা,মালদ্বীপ,নেপাল,পাকিস্তান,ভেনিজুয়েলা,কিউবা,আফগানিস্তান,দক্ষিণ কোরিয়া,রাশিয়া ও ভারতের কূটনিতিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মো. ফয়সাল আহমেদ, কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম,ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন, ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com