সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি
সিঙ্গাপুরে প্রবাসীদের সংগঠনটির বার্ষিক সভায় গঠন করা হয়েছে এর নতুন কমিটি।
রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বার্ষিক আলোচনা সভায় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সদ্য সাবেক কমিটির সভাপতি মো. সাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক ও কোষাধ্যক্ষ একেএম আমিনুল্লাহ শাহীন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং নির্বাচন কমিশনার মো. সাব্বির আহমেদ ও মো. সালেহ জোহার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এছাড়াও নতুন কমিটিতে স্থান পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক তারিক আবেদীন ভূইয়া, কোষাধ্যক্ষ মিহির কুমার বোস, সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ আনসারী, সমাজকল্যাণ সম্পাদক মুকুল কুমার শর্মা, ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ফাতেমা তুজ জোহরা, মো. নাজমুল হক মামুন, জাহেদুল আলম, মো. মঞ্জুরুল মান্নান, সমীর কান্তি শীল, মো. সাইফুল ইসলাম, হোসেন মোঃ দেলোয়ার, অডিটর মো. শামসুর রহমান ফিলিপ ও জাহানারা রহমান বেবী।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
