২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে এক বাংলাদেশি শ্রমিক নিহত

সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন কাজী হাসান নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হোসেন মো. আল আমিন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

শনিবার বিকালে কাজী হাসান নামে ২৫ বছর বয়সী বাংলাদেশি নির্মাণ শ্রমিক কাজের সময় দুর্ঘটনায়  নিহত হয়েছেন। হাসানের বাড়ী মুন্সীগঞ্জ।
 
২০১১ সালে ‘ডিঙ্গা জিওলোজিক্যাল’ নামের একটি কোম্পানিতে কাজ করবার জন্য সিঙ্গাপুরে এসেছিলেন হাসান। চার ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন হাসান। পরিবারের সচ্ছলতার জন্য সিঙ্গাপুরে এসেছিলেন হাসান।

শনিবার অর্ধদিবস কাজ থাকলেও অল্প বেতনের চাকরি হওয়ায় ওভারটাইম করছিলেন হাসানসহ আরও কয়েকজন প্রবাসী শ্রমিক। বিকালে হঠাৎ বাম পাশ থেকে মাটি স্তানান্তরিত করার (এস্কক্রাভেটর) মেশিনের একটি অংশ ছুটে এসে আঘাত হানে তার শরীরে। 
 
সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের শ্রম ও কল্যাণ উইংয়ের কাউন্সিলর আয়শা সিদ্দিক শেলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ ডিসেম্বর হাসানের লাশ দেশে পাঠানো হয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

সিঙ্গাপুরে বিজয় দিবস পালিত
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমের কাব্য
‘তথ্য প্রযুক্তিখাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাইওনিয়ার হবে বাংলাদেশ’
দূতাবাসে পাসপোর্ট ছাপানোর চিন্তা
সিঙ্গাপুরে দূর্গাপূজা  
দায়িত্বশীল অর্থায়নের জন্যই আমরা বারবার পুরস্কৃত হচ্ছি: আতিউর
সিঙ্গাপুরে বাংলাদেশিদের ঈদ
সিঙ্গাপুরে হয়ে গেল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট