২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে শহীদ মিনার ও ‘শেখ মুজিব ওয়ে’ প্রতিষ্ঠার দাবি

যুক্তরাষ্ট্রের রাজধানীর অদূরে আর্লিটনে প্রবাসীরা স্থায়ী একটি শহীদ মিনার এবং একটি রাস্তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখার আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

ওয়াশিংটন ডিসির খুবই কাছে বাংলাদেশি অধ্যুষিত আর্লিংটনে স্থায়ী একটি শহীদ মিনার প্রতিষ্ঠা এবং একটি রাস্তার নাম বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মরণে ‘শেখ মুজিব ওয়ে’ করার আবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়েছে সিটির কাউন্টি বোর্ডে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ ও মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে বুধবার আর্লিংটন কাউন্টি বোর্ড কর্মকর্তা হোপ হেলেকের কাছে এই আবেদন হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. খন্দকার মনসুর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ।

হোপ হেলেক আবেদনটি গ্রহণ করে নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শীঘ্রই আর্লিংটন কাউন্টি বোর্ড এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বলে জানান।

এর আগে ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ইলিনয় অঙ্গরাজ্যে বিশ্বখ্যাত বাঙালি স্থপতি এফ রহমানের স্মৃতি বিজড়িত শিকাগোর ডেভন এভিনিউর অংশবিশেষের নামকরণ হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’। এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই সময়ের বাংলাদেশি রাষ্ট্রদূত শিহাব উদ্দিন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

মিশিগানে হচ্ছে ‘বাংলা টাউন’
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ
নিউ ইয়র্কের লোকালয়ে আশ্রয়কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন: বাংলাদেশি মসজিদে নিউ ইয়র্ক মেয়র
সাকা-মুজাহিদের ফাঁসিতে নিউ ইয়র্কে উল্লাস
‘শেখ হাসিনা বিশ্বের রোল মডেল’: মার্কিন কংগ্রেসওম্যান
'লিটল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেস’র যাত্রা শুরু