১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ছবি: দ্য প্রেসিডেন্ট’স অফিস, মালদ্বীপ।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 11:28 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

বাংলাদেশে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 

একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, “মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের মানুষ বর্তমানে যে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের মোকাবিলা করছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।”

প্রেসিডেন্ট তার বার্তায় আরও উল্লেখ করেন, “এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবন-জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছে।”