২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোয় কনস্যুলেটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 11:53 AM

Updated : 11 Jan 2024, 11:57 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনটি উপলক্ষে বুধবার কনস্যুলেট প্রাঙ্গণে আলোচনা সভা করেন তারা।

এতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা।

তিনি বলেন, “১০ জানুয়ারি বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অনন্য ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন। আমাদের মহান নেতার আগমনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় পরিপূর্ণতা লাভ করে।” 

কনসাল জেনারেল বলেন, “বঙ্গবন্ধু হলেন বাঙালির স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলার রূপকার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তথা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে ওঠবে।” 

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শুনানো হয়।