আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রে র্যালি
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এসব আয়োজন করেন তারা।
র্যালিসহ নানা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
রোববার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এসব আয়োজন করেন তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ।
উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সাহানা রহমান। মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পীরা দেশাত্মবোধক গান শোনান।
বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মাসুদুল হাসান, সামছুউদ্দীন আজাদ, লুৎফুল করিম ও কাজী কয়েস, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দীন, প্রবাসীকল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সরিফ কামরুল হিরা, বন ও পরিবেশ সম্পাদক আলী হোসেন গজনবী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাহানারা রহমান, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম সরকার, আবুল কাসেম, বদরুজ্জামান পান্না, সাইফুল আলম, এবাদুল হক, শাহ আল শফি আনসারী, মো. হারুন অর রশীদ, ফুয়াদ হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক গনেশ কীর্তনিয়া, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, গোলাম কিবরিয়া, মাহমুদ হাসান ও রায়হান মাহমুদ।
