২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে কনস্যুলেটে জাতীয় শোক দিবস পালন

নিউ ইয়র্কে কনস্যুলেটে জাতীয় শোক দিবস পালন

বক্তব্য দিচ্ছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 03:31 PM

Updated : 16 Aug 2022, 03:31 PM

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।

সোমবার দিনটি উপলক্ষে কনস্যুলেটে দু’পর্বের অনুষ্ঠান করেন তারা।

প্রথম পর্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এবং দ্বিতীয় পর্বে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু ও নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট-২৪ এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন।

কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর।”

কর্মসূচির মধ্যে আরও ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া, বাণী পাঠ, বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।