ফিনল্যান্ডে শুরু হচ্ছে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট
প্রবাসী বাংলাদেশিদের পাঁচটি করে দল খেলার কথা রয়েছে এ টুর্নামেন্টে।
ফিনল্যান্ডে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ’তাম-বাংলা প্রিমিয়ার লীগ’।
আসছে ২৬-২৮ মে এ প্রতিযোগিতার সপ্তম আসর অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আয়োজকরা।
দেশটির তাম্পেরে শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পাঁচটি করে দল খেলার কথা রয়েছে এ টুর্নামেন্টে। নিলামের ভিত্তিতে তৈরি হওয়া দলের সঙ্গে যুক্ত থাকবেন প্রায় ১৩-১৫ জন।
দলের নামগুলোও বাহারি, যেমন গতবছর চ্যাম্পিয়ন হয়েছে ’চট্টগ্রাম ভয়াজেস’ এবং রানার্সআপ দল ছিলো ’ঢাকা নাওয়াবস’।
আয়োজকরা জানান, আগামী জুনে ’তাম্পেরে চ্যাম্পিয়নস কাপ’ নামে আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবেন তারা।এতে অংশ নেবে ফিনল্যান্ডের ১২টি শহর থেকে আসা বাংলাদেশিদের ১২টি দল।
