০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’, প্রথম পর্বে ফেরদৌসী রহমান

প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায় অনুষ্ঠানটি দেখানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 02:39 PM

Updated : 01 Nov 2026, 02:39 PM

দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সংগ্রাম ও সাফল্যের গল্প তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’।

অনুষ্ঠানটি প্রচারে আসছে রোববার। বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায় অনুষ্ঠানটি দেখানো হবে।

অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। এতে তুলে ধরা হয়েছে তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা ও পথচলার গল্প।

শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা ও সমাজসেবাসহ নানা ক্ষেত্রে মানুষদের অভিজ্ঞতা, চিন্তা ও মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।