২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় নির্বাচন নিয়ে বাহরাইনে প্রবাসীদের প্রস্তুতিসভা

এ আয়োজন করে ‘সিলেট বিভাগীয় জাতীয়বাদী ঐক্য পরিষদ, বাহরাইন’।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 10:37 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও করণীয় নিয়ে বাহরাইনে আলোচনা সভা করেছে বিএনপিপন্থি প্রবাসীরা। 

বৃহস্পতিবার রাজধানী মানামার একটি হোটেলে এ আয়োজন করে ‘সিলেট বিভাগীয় জাতীয়বাদী ঐক্য পরিষদ, বাহরাইন’।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাই রিপন, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন আহমেদ।

প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল ও সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।

বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে দলের অঙ্গসংগঠন ও সমর্থকদের মামলা-হামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের এই শক্তি বিএনপিকে পরাজিত করতে পারেনি।” 

সভায় আরও উপস্থিত ছিলেন নিজামুদ্দিন, ছানু মিয়া, নাজমুল হাসান সোহাগ, মোস্তাক আহমেদ, মিলাদুর রহমান সজিব, দুলাল তালুকদার, আজমল হোসেন, সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন ও আমানুল্লাহ আমানসহ বাহরাইন বিএনপির শাখা কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল ও তৃণমূল নেতা-কর্মীরা।

আলোচনা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়ার মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।