আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি
২০২৪-২৫ মেয়াদে ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করেন তারা।
রাশেদ আহমেদকে সভাপতি ও শাহ ফারুক রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বালাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)’।
স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ মেয়াদের নতুন এ কমিটির ঘোষণা দেন তারা।
১৩ সদস্যের কমিটির অপর কর্মকর্তারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পপি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি, কোষাধ্যক্ষ জামান তপন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কানু দত্ত, রাজুব ভৌমিক, লায়লা খালেদা এবং তপন চৌধুরী।
কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আদিত্য শাহীন। এসময় পাশে ছিলেন অপর কমিশনার শামিম আল আমিন।
নির্বাচনে টানা দুই মেয়াদের বেশি কেউ প্রার্থী হতে অথবা দায়িত্ব পালন করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন এবিপিসির সদস্য শহীদুল্লাহ কাইসার, অনিক রাজ, নুরুন্নাহার নিশা খান, জলি আহমেদ, আব্দুল আওয়াল মিন্টু এবং সৌমিক আহমেদ।
ছবির ক্যাপশন- আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির কর্মকর্তারা
