০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে বহ্নিশিখার পিঠা উৎসব

উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 04:46 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিঠা উৎসব করেছে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’।

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে এ উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

এসময় পাশে ছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, আয়োজক সংগঠনের প্রধান সবিতা দাস, শাকিলা রুনা, রুনা রায় ও মুনমুন সাহা।

আলোচনায় অংশ নেন স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভ রাগা, প্রভাত চন্দ্র দাস ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু।

শুরুতে সমবেত কণ্ঠে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে।

উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের নৃত্য, সঙ্গীত, কবিতা পাঠ ও আবৃত্তি। ছিল মুক্তিযুদ্ধ ও বাঙালি ঐতিহ্যের আলোকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।