২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় কলামনিস্ট অজয় দাশগুপ্তের জন্মদিনে সম্বর্ধনা

অজয় দাশগুপ্ত ১৯৫৯ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ায় কলামনিস্ট অজয় দাশগুপ্তের জন্মদিনে সম্বর্ধনা

ছবি: এডওয়ার্ড অশোক অধিকারী

সিডনি থেকে হাবিব হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 09:59 PM

Updated : 10 Jan 2023, 10:03 PM

অস্ট্রেলিয়ায় বসবাসরত কলাম লেখক, কবি ও ছড়াকার অজয় দাশগুপ্তের জন্মদিন উপলক্ষে তাকে সম্বর্ধনা দিয়েছেন সিডনি প্রবাসী বাংলাদেশিরা। 

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সিডনির ধানসিঁড়ি রেঁস্তোরায় এক আনন্দ সভার আয়োজন করা হয়েছিল। 

প্রবীণ কমিউনিটি নেতা ও সংগঠক গামা আব্দুল কাদির এই সভার সভাপতিত্ব করেন।

বক্তৃতা দেন- বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি শেখ শামিমুল হক, অধ্যাপক মোহাম্মদ আলী, সংগঠক কায়সার আহমেদ, প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু তারেক, লেখক কাজী সুলতানা সিমি চলচ্চিত্র ও নাট্যজন গোলাম মোস্তফা অভিনেতা নির্দেশক শাহিন শাহনেওয়াজ, পল মধু, প্রাক্তন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শফিকুল আলম, মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন, বিটিভি-র আলোকচিত্রী মোশাররফ হোসেন প্রমুখ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন। 

Image

ছবি: এডওয়ার্ড অশোক অধিকারী

আয়োজনে নৈশ ভোজের পাশাপাশি জন্মদিন নিয়ে গান পরিবেশন করেন শিল্পী  সাহানা চৌধুরী ও শিল্পী আতিক হেলাল। 

অনুষ্ঠানে অজয় দাশগুপ্তের সহধর্মিণী দীপা দাশগুপ্ত এবং একমাত্র সন্তান হলিউড অভিনেতা অর্ক দাশও তাদের পারিবারিক স্মৃতিচারণ করেন।

বক্তারা অজয় দাশগুপ্তের কর্ম ও লেখনির জয় কামনা করে তার দীর্ঘায়ু প্রত্যাশা করেন। অজয় দাশগুপ্ত ১৯৫৯ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।