২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাফার স্বজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বজাতির ঐতিহ্য তুলে ধরতে এ আয়োজন করেন তারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:16 AM

Updated : 14 Jul 2023, 08:16 AM

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ নাইট কালারস অব রিদম’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ (বাফা)।

মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার ওভালে এ আয়োজন করেন তারা।

স্বজাতির ঐতিহ্য তুলে ধরার এ অনুষ্ঠানের মূল ভাবনা এবং নৃত্য পরিচালনায় ছিলেন মার্জিয়া স্মৃতি। গিটার ও সঙ্গীত পরিচালনা করেন এ এফ এম আফতাবুজ্জামান স্পন্দন।

শামীমআরা বেগমের সঞ্চালনায় আয়োজনের মধ্যে ছিল পুঁথিপাঠ, জনপ্রিয় বাংলা গান, গিটার-ড্রাম ও কি-বোর্ডের সুর-মূর্ছনা এবং লোকনৃত্য।

আবৃত্তি ও পুঁথিপাঠ করেন আনোয়ারুল হক লাভলু। সঙ্গীত এবং নৃত্য পরিবেশনায় ছিলেন বাফার নিয়মিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলী।