২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাকান্দা দুর্গ

prism desk

Published : 16 Apr 2016, 05:28 PM

Updated : 13 Sep 2022, 12:43 PM

নারায়ণগঞ্জের বন্দর থানায় অবস্থিত এই দুর্গ নিয়ে রয়েছে নানা ধরনের জনশ্রুতি।

জনশ্রুতি আছে ঈসাখাঁ বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যাকে বিয়ে করে এই   দুর্গে রাখেন। তার নাম ছিল সোনা বিবি। তিনি দিনরাত কান্না করতেন তাই এই জায়গার নাম হয়ে যায় সোনাকান্দা।

কিন্তু আবার শোনা যায় সতের শতকের মাঝামাঝি সময়ে এটি তৈরি করা হয়। এর মধ্যে আছে সিঁড়িযুক্ত খিলান পথ উঁচু বেদি। চূড়ার দিকে আছে মারলন নকশা এবং গম্বুজ। এই ফোকরগুলো থেকে গুলি এবং কামানের গোলা ছোড়া হত।

এই প্রাচীন নিদর্শনটির স্থাপত্য এবং ইতিহাস হারিয়ে যাচ্ছে দিনে দিনে সংরক্ষণের অভাবে।