২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন কর্মসূচি নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির আলোচনা

এর আগে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএমের সঙ্গে বিএনপি বৈঠক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 09:14 PM

Updated : 23 Oct 2023, 09:14 PM

আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি নিয়ে মতামত নিতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপেতে যুক্ত হন।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ শহিদুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রবকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে ছিলেন।

এর আগে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএমের সঙ্গে বিএনপি বৈঠক করেছে।

সবগুলো বৈঠকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হয়ে নেতাদের সঙ্গে কথা বলেন।