১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি: জহির উদ্দিন স্বপন

প্রবাসে থেকেও বিএনপি নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে মত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:29 PM

Updated : 14 Nov 2026, 11:29 PM

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, বরং এটি ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।”

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক হোটেলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শহর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।”

প্রবাসে থেকেও বিএনপি নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলেও মত তার।

আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।