সিটি নির্বাচন: ৫ সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
জি এম কাদের বলেছেন, আগামীতে সব নির্বাচনে অংশ নেবে তার দল।
গাজীপুরসহ ৫ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
প্রার্থীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে এম এম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি করপোরেশনে নজরুল ইসলাম বাবুল।
বৃহস্পতিবার ঢাকার বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। সেজন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। গাজীপুরে ২৫ মে, খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোট হবে।
